
শাব্বীর আহমদ শিবলী নোমানী বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ
বানিয়াচংয়ে নবাগত ওসি শেখ নাজমুল হক এঁর সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ মার্চ রবিবার সন্ধা সাড়ে ৭টায় ওসির কার্যালয়ে মতবিনিময় সভায় বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি শেখ নাজমুল হক বলেন, সাংবাদিকতা হচ্ছে একটা মহান পেশা। যাকে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ বলা হয়। আমি চাই প্রাচীন নগরী বানিয়াচং উপজেলাকে অপরাধ মুক্ত করতে।
তিনি আরও বলেন, এ উপজেলায় গ্রাম্য দাঙ্গার প্রবণতা একটু বেশি। আমি এ নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ ছাড়া মদ, গাঁজা, জুয়া, কিশোর গ্যাংসহ থানাকে দালালমুক্ত করার অঙ্গীকার করছি। যে কোনো শ্রেণিপেশার মানুষেদের জন্য সবসময় আমার অফিস খোলা থাকবে।
এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করি।
এসময় বিভিন্ন বিষয়ের উপর গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।