1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ের ডহরি-তালতলা খালে ফের বাল্কহেড নিষিদ্ধের ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ের হলপট্টিতে রহস্যজনক মৃ/ত্যু অজ্ঞাত ব্যক্তির লা/শ উ/দ্ধা/র লৌহজংয়ের ডহরি-তালতলা খালে ফের বাল্কহেড নিষিদ্ধের ঘোষণা জামালপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: চুল্লির আগুন নিভিয়ে চিমনি অপসারণ রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার সিলেটের চিকিৎসা অঙ্গনে নতুন দিগন্ত ওসমানী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার রাজকীয় সংবর্ধনা কক্সবাজারের টেকনাফে ১ টি বিদেশী রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জামায়াত কর্মীকে গুলি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মাওলানা বোরহান উদ্দিন সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক বানিয়াচংয়ে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিক সমাজের সাথে মতবিনিময়

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ের ডহরি-তালতলা খালে ফের বাল্কহেড নিষিদ্ধের ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার-ডহরি-তালতলা খাল দিয়ে আবারও বালু বহনকারী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাল্কহেড চলাচল,চাঁদাবাজি,খালপাড় ভাঙন ও একের পর এক প্রাণহানির ঘটনায় উদ্বেগের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে বৈঠকে প্রশাসন,নৌপুলিশ,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও বাল্কহেড মালিক-শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে জানানো হয়,রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন,একটি চক্র চাঁদার বিনিময়ে খালে অবৈধভাবে বাল্কহেড চলাচলে সহায়তা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বাল্কহেড চলাচলের কারণে খালের দুই তীরে ভয়াবহ ভাঙন সৃষ্টি হচ্ছে।তিনি আরও জানান,জেলা প্রশাসনের নির্দেশে এখন থেকে পুলিশ,নৌপুলিশ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী যৌথভাবে অবৈধ বাল্কহেড চলাচল প্রতিরোধে কাজ করবে।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো:বোরহান মিয়া চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে বলেন,প্রতি বাল্কহেড থেকে তিন হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:এরফানুর রহমান,মাওয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন, বাল্কহেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মো:জাহাঙ্গীর আলম,গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ শাহ আলম শিকদার।

খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান হাওলাদার লাভলু,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো:শওকত হোসেন।উল্লেখ্য ২০২৩ সালের ৫ আগস্ট রাতে খিদিরপাড়ার রসকাঠি এলাকায় একটি বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে নারী-শিশুসহ ১০ জন নিহত হন।পরবর্তীতে টঙ্গীবাড়ীর হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবির ঘটনায় আরও ৪ জনের মৃত্যু হয়।স্থানীয়দের দাবি,বেপরোয়া গতিতে চলাচলকারী বাল্কহেডের কারণে খালটি এখন আতঙ্ক ও মৃত্যুর প্রতীকে পরিণত হয়েছে।
এলাকাবাসীর আশা,প্রশাসনের কঠোর অবস্থানের ফলে এবার হয়তো ডহরি-তালতলা খালে অবৈধ বাল্কহেড চলাচল স্থায়ীভাবে বন্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট