1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় লিচু বাগান পাহারা দেওয়াকে কেন্দ্র করে এক যুবক ও তার মায়ের ওপর হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। পূর্ব বিরোধের জেরে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি ও তার মা নূরজাহান পারভীন।
ভুক্তভোগী পরিবারের দাবি, লিজ নেওয়া একটি লিচু বাগানে পাহারার দায়িত্বে ছিলেন বাপ্পি। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে সেখানে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়। পরে খবর পেয়ে তার মা নূরজাহান পারভীন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
পরিবারের অভিযোগ অনুযায়ী, হামলার সময় বাপ্পির কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা এবং নূরজাহান পারভীনের গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়। এরপর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সোমবার (১১ মে) দুপুরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, এ হামলার পেছনে দীর্ঘদিনের বিরোধ কাজ করছে। তাদের ভাষ্য, প্রায় ১৭ বছর আগে সংঘটিত সুমন হত্যা মামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং সেই বিরোধের ধারাবাহিকতায় বর্তমান হামলার ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে বাপ্পির নানী কমেলা ওরফে কনা অভিযোগ করেন, সুমন হত্যা মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে ভয়ভীতি ও চাপের মধ্যে রেখেছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, সাম্প্রতিক হামলাটিও পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে।
নূরজাহান পারভীনের দেওয়া লিখিত অভিযোগে মো. মিঠুন, মো. ইফতিখার, মো. সালাম, মো. খায়রুল ও মো. আনোয়ারুলের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া সুমন হত্যা মামলার কয়েকজন আসামির পরোক্ষ মদদের অভিযোগও করা হয়েছে।
ঘটনার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করা হয়েছে। তার দাবি, প্রকৃতপক্ষে বাপ্পিই দোষী। মামলা হলে বাপ্পির বিরুদ্ধেই নেওয়া হবে বলে তিনি জানান।
দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নতুন করে হামলার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অনেকেই ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট