1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে লামা-আলীকদমে মানববন্ধন* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফেনী রিপোর্টার্সের আলোচনা সভা তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে লামা-আলীকদমে মানববন্ধন* মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কালকিনিতে মাদক ব্যাবসায়ী মা-ছেলে সহ আটক ৩ হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন লৌহজংয়ের হলপট্টিতে রহস্যজনক মৃ/ত্যু অজ্ঞাত ব্যক্তির লা/শ উ/দ্ধা/র লৌহজংয়ের ডহরি-তালতলা খালে ফের বাল্কহেড নিষিদ্ধের ঘোষণা জামালপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: চুল্লির আগুন নিভিয়ে চিমনি অপসারণ রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে লামা-আলীকদমে মানববন্ধন*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

*ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে লামা-আলীকদমে মানববন্ধন*

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান)স্টাফ রিপোর্টার :

ঢাকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গত ৪ মে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বান্দরবানের লামা-আলীকদমে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

“কর্মসূচির আয়োজন করে লামা-আলীকদম মডেল ফারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ ও প্রশিক্ষিত পেশাজীবী শ্রেণি।

চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে তারা জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

অথচ সাম্প্রতিক সময়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পেশাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, গত ৪ মে ঢাকার ঢাকা মেডিকেল এলাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের ঘটনা পেশাজীবীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত এক বক্তা বলেন,
“কোনো পেশাজীবী গোষ্ঠীকে সামাজিকভাবে হেয় করা কিংবা অযৌক্তিক হয়রানির শিকার করা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মস্থল নিশ্চিত, হয়রানি বন্ধ এবং স্বাস্থ্যখাতে কর্মরত পেশাজীবীদের প্রতি সম্মানজনক আচরণের দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে সারাদেশে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট