
দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন।
সাইফুল আলম।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।
আজ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা আলীম মাদ্রাসার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“কর্মক্ষেত্রে নারী” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মাষ্টার আইয়ুবুর রহমান স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হেরা আলিম মাদ্রাসা সরকারি শিক্ষক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ,
এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান (আঙ্গুর)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওলিউর রহমান,মাস্টার জাকির আহমদ ,মাস্টার ওয়াকাচ,আব্দুল হাই বশির , সাংবাদিক সাইফুল আলম সহ আরও অনেকে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কথার জড়তা দূর করার একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণের বিকাশ ঘটে এবং যুক্তিবাদী চিন্তাভাবনা গড়ে ওঠে।
বক্তারা সবাইকে শুভেচ্ছা জানান এবং এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় “কর্মক্ষেত্রে নারী” বিষয়ে পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশগ্রহণ করে। এতে বিপক্ষে প্রথম স্থান অর্জন করে এবং পক্ষে দল দীতৃয় স্থান লাভ করে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।