1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা ( নীলফামারী) প্রতিনিধী ঃ
আজ ১৪ মে বৃহস্পতিবার নীলফামারী জেলা, ডিমলা উপজেলায়, ছাতনাই মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ১ (ডোমার ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা মজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন পশ্চিম ছাতনাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ নাজমুল হুদা তারিফ। সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম শাহীন,(প্রধান শিক্ষক সানরাইজ বালিকা উচ্চ বিদ্যালয়) সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামাতের ইউনিয়ন আমির মোঃ আব্দুল আলীম শিপন ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহীদ হাসান (সাইদুল)সহ জামাতের ইউনিয়ন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন উত্তর নাউতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম কিবরিয়া। ছাতনাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল করিম।পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান (বুলবুল)। মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ও প্রভাষকগণ এমপি সাহেবকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস প্রদান করেন। আলোচনা কালে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের কে বলেন ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষার চর্চা করার কোথাও তুলে ধরেন। তিনি বলেন শিক্ষা ছাড়া কোন প্রকার উন্নয়ন সম্ভব নয়। শিক্ষাই উন্নয়নের চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন শিক্ষার্থীদের কে শিক্ষা থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন পথে নিয়ে যায়।তিনি বলেন একটি পর্যায়ে না যাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেওয়া ঠিক নয়। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন উন্নয়নমূলক কার্যক্রমে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। মহাবিদ্যালেরয় প্রিন্সিপাল মোসলেম উদ্দিন সহ প্রভাষক গনের দাবি ভবন নির্মাণের। তিনি বলেন ইতিমধ্যেই এই মহাবিদ্যালয় এর ভবন নির্মাণের জন্য তালিকা পাঠানো হয়েছে। পরিশেষে এমপি সাহেব নিজেই দোয়া পরিচালনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট