1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার বিসমিল্লাহ রাহমানির রাহিম অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসার আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার জানাচ্ছি। হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার সীমান্তে ৩৫ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস ও জিরা জব্দ বগুড়ায় র‌্যাবের ঝটিকা অভিযান ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মতিন আটক শরীয়তপুরে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড প্রবাসী স্বামীকে খুন করে লাশ টুকরো করে ফ্রিজে রাখলেন স্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের সাবেক এমডি মিজানুর রহমান সিনহা আর নেই রাজনৈতিক ও শিল্পাঙ্গনে গভীর শোক নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার

ওবায়দুল হক জয় 
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ওবায়দুল হক জয় 

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, দেশীয় অস্ত্র ও অপহরণ মামলার এজাহারনামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। আজ ১৬ মে (শনিবার) আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক উদ্ধারসহ কুখ্যাত ছিনতাইকারী ও দুর্ধর্ষ অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ইটাহাটা (মধ্যপাড়া) এলাকার মৃত শাহ আলমের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হাসান (৩৮)-কে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বগুড়ার দুঁপচাচিয়া থানার মুড়াগাছা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে চান্দনা মধ্যপাড়ার ভাড়াটিয়া মোঃ রাশেদ মিয়া (৪১)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহের পাগলা থানার কাওরাইদ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুর সদরের লক্ষ্মীপুরা এলাকায় বসবাসকারী কুখ্যাত ছিনতাইকারী মোঃ মোবারক (২৪)-কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ।

একটি অপহরণ মামলার এজাহারনামীয় দুই দুর্ধর্ষ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— বাসন থানার বারবৈকা পালেরপাড়া গ্রামের লিয়াকতের ছেলে রিপন (২৮) এবং একই এলাকার জলিলের ছেলে মোঃ হৃদয় (২৫)।

বাসন থানা পুলিশ জানায়, অপরাধ দমনে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট