
ছাগলনাইয়া ছাত্রশিবির দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা দক্ষিণ মডেল শাঁখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির সম্পন্ন হয়েছে।
১৬ মে (শনিবার) ইসলামী ছাত্রশিবির ছাগলনাইয়া থানা শাঁখার সভাপতি মোশারফ হোসেন ও সেক্রেটারি রবিউল আউয়ালের যৌথ সঞ্চালনায় স্থানীয় একটি কমিটি সেন্টারে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ফেনী শহর শাখার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি, ইমাম হোসেন আরমান।
এছাড়াও বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতি, জাহেদ হোসেন, সাবেক জেলা সভাপতি, ইমাম হোসাইন, ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা সেক্রেটারি, আশরাফুল হক সোহেল, জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার মসজিদ মিশনের সভাপতি, আবুল হোসেন ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার কৃষি ও অর্থনীতি বিষয়ক সম্পাদক, মুজিবুর রহমান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সাবেক সেক্রেটারী, কবির আহমেদ, ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার অর্থ সম্পাদক, মোহছেন উদ্দিন মিরাজ, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, মীর শাখাওয়াত সহ থানার সাবেক সভাপতি ও নেতৃবৃন্দ।
শিক্ষাশিবিরে বিভিন্ন সেশনে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন ও প্রশিক্ষণ প্রদান করেন আলোচক বৃন্দ।