1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ ১৭ মে অনুষ্ঠিত হবে। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় লোহাগাড়া ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ ১৭ মে অনুষ্ঠিত হবে। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সচেতনতার আহবান। ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান — সচেতনতার বার্তা জেলা প্রশাসনের। হোসেনপুরে গরুচুরির হিড়িক ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সম্প্রীতি বজায় রাখার আহ্বান বক্তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী নোয়াখালীর সেনবাগে ফ্যামিলী কার্ড বিতরণ বাজুস লোহাগাড়া শাখার নির্বাচন , ভোটগ্রহণ শুরু , চলবে বিকেল পর্যন্ত লালমনিরহাটে তিস্তার বালু তোলার গর্তে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া পদ্মায় মিলল কাপাসিয়ার ৫ খুনের খলনায়ক ফোরকানের লাশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল উদ্ধারের পর রহস্যের অবসান

ভিডিও সংবাদ 👇👇

মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ ১৭ মে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা আজ ১৭ মে অনুষ্ঠিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিঃ মালয়েশিয়ায় অবস্হানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আজ ১৭ মে ২০২৬,রবিবার কুয়ালামাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় সভা। পিরোজপুর-১ আসনের মানণীয় সংসদ সদস্য ও Istanbul Hotel & Resort Limited-এর সম্মানিত চেয়ারম্যান মাসুদ সাঈদী-এর মালয়েশিয়া আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন জননেতা মাসুদ সাঈদী এমপি। সফরসঙ্গী হিসেবে উপস্হিত থাকবেন Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্হাপনা পরিচালক ডি এম এমদাদুল হক,ডিরেক্টর অব মার্কেটিং আবু তৈয়ব রাশেদ এবং ডিরেক্টর অব এডমিন হাফিজুর রহমান।
আয়োজক সুত্রে জানা গেছে এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডারদের পাশাপাশি নতুন আগ্রহী বিনিয়োগকারী ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে Istanbul Hotel & Resort Limited-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজমভিত্তিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হবে। বিশেষ করে বাংলাদেশ হালাল ট্যুরিজম শিল্পের সম্ভাবনা,আন্তর্জাতিক পর্যায়ে এর সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নতুন শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, রিসোর্ট উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ ১৭ মে ২০২৬ কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অবস্হিত জনপ্রিয় রেস্তোরাঁ রাধুনি বিলাস রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সভাটি শুরু হবে।
প্রবাসী শেয়ারহোল্ডারদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে Istanbul Hotel & Resort Limited-এর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচিত হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী প্রবাসী ব্যবসায়ী ও আগ্রহী অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট