1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে গরুচুরির হিড়িক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান — সচেতনতার বার্তা জেলা প্রশাসনের। হোসেনপুরে গরুচুরির হিড়িক ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সম্প্রীতি বজায় রাখার আহ্বান বক্তাদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী নোয়াখালীর সেনবাগে ফ্যামিলী কার্ড বিতরণ বাজুস লোহাগাড়া শাখার নির্বাচন , ভোটগ্রহণ শুরু , চলবে বিকেল পর্যন্ত লালমনিরহাটে তিস্তার বালু তোলার গর্তে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এলাকায় শোকের ছায়া পদ্মায় মিলল কাপাসিয়ার ৫ খুনের খলনায়ক ফোরকানের লাশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল উদ্ধারের পর রহস্যের অবসান দুর্গাপুরে নিখোঁজ চার বছরের শিশু হুমায়রার ম/র/দে/হ উ/দ্ধা/র, এলাকায় শোকের ছায়া গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার বিসমিল্লাহ রাহমানির রাহিম অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসার আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার জানাচ্ছি।

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে গরুচুরির হিড়িক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হোসেনপুরে গরুচুরির হিড়িক

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির হিড়িক পড়েছে। গত ২০ দিনে ৫ জায়গায় অন্তত ২০ টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া উঠেছে । এসকল গরু চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে একটির মামলা নেয়নি পুলিশ। পুলিশ বলছেন অভিযোগ দিলেও পরে মামলা দিতে নারাজ ভুক্তভোগীরা।
১৩ মে, বুধবার রাতে উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল গ্রামের কৃষক হেলাল মিয়ার গোয়াল ঘরের তালা কেটে ২ টি গরু চুরি হয়।
এরকম কায়দায় গত ২ মে রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. শহিদুল ইসলাম আকন্দ ও তার ভাই জিয়াউর রহমানের গোয়াল ঘরের তালা কেটে ৫ টি গরু চুরি হয়। পরে সজাগ পেয়ে গরু চুরি নিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানের পিছু ছুটেও আর রক্ষা পায়নি।
১০ মে রাতে উপজেলার সিদলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম সোহাগের গোয়াল ঘরের তালা কেটে ২ টি ফ্রিজিয়াম জাতের গরু চুরি হয়। গত ২৬ এপ্রিল একই ইউনিয়নের নীলের কুটির এলাকার চর পিতলগঞ্জ গ্রামের মো. জিল্লাল মিয়ার ৪ টি গরু ও গত ৫ এপ্রিল ওই এলাকার কৃষক অনিক মিয়ার ৪ টি গরু চুরি হয়। এসকল ঘটনার মধ্যে কৃষক অনিক, মো. শহিদুল ইসলাম আকন্দ, মো. জাহাঙ্গীর আলম সোহাগ থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করলেও গরু চুরি মামলা হয়নি।
মামলা না হওয়ার বিষয়ে মো. শহিদুল ইসলাম আকন্দ জানান, পুলিশ চোরের নাম উল্লেখ করে মামলা দায়েরের কথা বলেছেন। রাতের আঁধার কে বা কাহারা গরু চুরি করে সেটা চিহ্নিত করা ভুক্তভোগীর পক্ষে অসম্ভব।
গরু চুরির লিখিত অভিযোগ পাওয়া সত্বেও থানায় মামলা না হওয়ার বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ আর মামলা এক জিনিস না। এদিকে কুরবানির ঈদ সামনে রেখে গরু চুরির হিড়িক পড়ায় খামারি ও গৃহস্তদের মধ্যে আতংক বিরাজ করছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর ও পুলিশ মামলা নিচ্ছে না এ বিষয়ে হোসেনপুর- কিশোরগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল হক জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অবশ্যই মামলা নিতে হবে। কেননা যারা গরু লালন পালন করেন তারা গরুকে তাদের নিজ সন্তানের মতই আদর যত্নে বড় করেন। আমিও একজন কৃষকের সন্তান। একটি গরু চুরি হওয়ার যে কী কষ্ট তা আমি অনুভব করি।হোসেনপুর থানার পুলিশ কেন মামলা নিচ্ছে না তা বোধগম্য নয় জনগণের সন্দেহ সৃষ্টি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট