1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁ জা সহ যুবক গ্রে ফ তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে হাজার হাজার সাধারণ যাত্রীগণ।  আলীকদমে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা* বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল অভিনন্দন ও শুভেচ্ছা নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁ জা সহ যুবক গ্রে ফ তা র বেগমগঞ্জ মডেল থানার অভ্যন্তরে বিএনপি নেতার হুমকি এর তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি। প্রযুক্তির সহায়তায় উদ্ধার ২৫ মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পিরোজপুর পুলিশ রাজশাহীর তানোরে র‍্যাবের অভিযানে ৭০৫ লিটার চোলাইমদ জব্দ, আটক ১ ভোলার তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

ভিডিও সংবাদ 👇👇

শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁ জা সহ যুবক গ্রে ফ তা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)

যশোরের শার্শা থানার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ আকাশ মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমববার (১৮ মে ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ টিম অভিযান চালিয়ে ধৃত আসামি আকাশ মিয়ার বসতবাড়ির উঠান থেকে তাকে আটক করেন। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আকাশ মিয়া কৃষ্ণপুর (মাঝেরপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুস সাত্তার এবং মাতার নাম মোছাঃ শেফালী বেগম।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৭, তারিখ-১৮/০৫/২০২৬।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট