1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল

‎মোঃ আলমগীর কবির,বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাটোর
‎নাটোরের বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আবেগঘন রাতজাগরিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিতিতে পুরো পরিবেশ পরিণত হয় এক আবেগময় মিলনমেলায়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট এম. শরিফুল হক মুক্তা, সাবেক মেয়র ও সাবেক সভাপতি বড়াইগ্রাম পৌর বিএনপি মোঃ ইসহাক আলী এবং নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ এম. আশরাফ আলী।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল মতিন। সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন এবং প্রাক্তন ছাত্রনেতা মামুনুর রশিদ শিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থীকে অশ্রুসজল চোখে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতি ভাগাভাগি করতে দেখা যায়।

‎বক্তব্যে অধ্যক্ষ এম. আশরাফ আলী বড়াইগ্রামের সার্বিক উন্নয়নের স্বার্থে উপজেলা বিভক্তিকরণের বিষয়ে বলিষ্ঠ বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন স্কুল-কলেজ ভবন নির্মাণ, শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা এবং উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণের প্রস্তাবও উত্থাপন করা হয়।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট