1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে পিরোজপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

ভিডিও সংবাদ 👇👇

জনবান্ধব ভূমি সেবার প্রত্যয়ে পিরোজপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধিঃ পিরোজপু

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন, মোঃ জহিরুল হক, ইরশাদ জাহান, নাসরিন জাহান, মামুনুর রাশিদ, নাছির উদ্দিন এবং নাঈম তালুকদার।
অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসন, পিরোজপুর ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
ভূমি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালিও অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট