1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :

ভিডিও সংবাদ 👇👇

সাপাহারে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ (নওগাঁ) প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলা-এ তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে জনসচেতনতামূলক সভা, সেমিনার ও গণশুনানির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নুর-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় ডিজিটাল ভূমি সেবা, অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, মিসকেস নিষ্পত্তি ও খতিয়ান যাচাইসহ আধুনিক ভূমি সেবার বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। স্টলগুলোতে আগত সেবাগ্রহীতাদের সরাসরি তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবার আওতায় এনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট