
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলায় কুকুরের কামড়ে নিহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
জেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি,জেলা প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিপুল চন্দ্র দাস প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা পরিষদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ,সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার প্রমুখ।
এসময় কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে ১০হাজার টাকার আর্থিক সহায়তার টাকা তুলে দেওয়া হয়।
এর আগে,গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি ও পাশের ছাপড়হাটি ইউনিয়নের কয়েকটি এলাকায় একটি কুকুর নারী,শিশু সহ অন্তত ২১ জনকে কামড়ে আহত করে। পরে বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় জলাতঙ্কে ৫ জনের মৃত্যু হয়। এবং আহতরা চিকিৎসা দীন আছে।