1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নেছারাবাদে ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে স্বর্ণালংকার ও মোবাইল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু উলিপুরে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজারে প্রগতি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন পরশুরাম কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সভায় এমপি – মজনু ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে শ্রীনগরের অর্পিতা কাহালুতে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪ নেছারাবাদে ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে স্বর্ণালংকার ও মোবাইল কুকুরের কামড়ে নিহত পরিবারের পাশে জেলা প্রশাসক ডা. সাদিক

ভিডিও সংবাদ 👇👇

নেছারাবাদে ওঝার মরদেহ উদ্ধার, খোয়া গেছে স্বর্ণালংকার ও মোবাইল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধিঃ পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল হালদার উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা এবং বিপেন হালদারের ছেলে। এলাকায় তিনি ‘নির্মল ওঝা’ নামে পরিচিত ছিলেন। স্থানীয়দের দাবি, তিনি সুদের ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নির্মল হালদার নিখোঁজ হওয়ার বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় নেছারাবাদ থানা-এ একটি সাধারণ ডায়েরি করা হয়।
মঙ্গলবার সকালে পানাউল্লাহপুর গ্রামে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নির্মল হালদারের মরদেহ শনাক্ত করেন।
নির্মলের ভাগনে দিলীপ হালদার জানান, তাঁর মামার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরি সোনার দুটি লকেট পরতেন এবং সঙ্গে নগদ টাকাও রাখতেন।
স্থানীয় বাসিন্দা সমীরণ রায় বলেন, প্রতিদিনের মতো সোমবার বিকেলে নির্মল কুড়িয়ানা বাজারে গিয়েছিলেন। রাতের পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইল ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি।
এদিকে বাংলাদেশ পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তাঁর গলায় কোনো স্বর্ণালংকার, নগদ টাকা কিংবা মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট