
জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
মঙ্গলবার ১৯ মে ২০২৬ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তার জন্য থাকছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। তারা পশুর হাট ও এর আশপাশের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
তিনি বলেন সাধারণ ঈদ ও পশুর হাটকে সামনে রেখে জাল টাকার প্রবনতা লক্ষ্য করা যায় এব্যাপারে সকলকে সতর্ক করেন এবং জাল টাকা প্রতিরোধে পশু হাটগুলোতে জাল টাকা সনাক্তকরণে মেশিন এর ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় আরো বলেন, সাদা পোশাকে এবং ইউনিফর্মে পুলিশ কাজ করবে। কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
এ জাতীয় তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, ডিআই-১ যশোর সহ আগত পশু হাটের ইজারাদারবৃন্দ।