
বাসাইলে জাঁকজমকপূর্ণ বিআরডিবি’র বার্ষিক সভা: প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
‘সমবায় শক্তি, সমবায়ী মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাসাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি:–এর ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।
বিআরডিবির উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নূরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন ও বিআরডিবি টাঙ্গাইলের উপ-পরিচালক আবদুর রহমান।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বিআরডিবি’র চেয়ারম্যান মো: ইউসুফ আলী খান বিগত বছরের কার্যক্রমের পর্যালোচনা, আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।