
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা-এ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যথাযথ নিয়মে পশু জবাই ও কুরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন, মোঃ রায়হান আলী, উপজেলার প্রাণিসম্পদ অফিসার, চিরিরবন্দর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার,চিরিরবন্দর
সহকারী কমিশনার ( ভূমি) শাহনাজ আফরোজ।
বিশেষ অতিথি চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ
মোঃ মাহামুদুন্নবী।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুম, ইছামতি বন্দরে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন চিরিরবন্দর।
প্রশিক্ষণে কুরবানির পশু ইসলামিক বিধান অনুযায়ী জবাই, স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস সংরক্ষণ এবং কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চামড়ার গুণগত মান রক্ষায় করণীয় বিষয়সমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম, কসাই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ঈদুল আযহাকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।