
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং দুইবারের সফল চেয়ারম্যান জনাব মোঃ মোখলেছুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, “বছর ঘুরে আবারও আমাদের মাঝে সমাগত হয়েছে ত্যাগ, ভালোবাসা ও মহান আনুগত্যের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব মুসলিম উম্মাহকে আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে রয়েছে। সেই আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানি আদায় করেন।”
মোখলেছুর রহমান বলেন, “ঈদুল আজহার অন্যতম শিক্ষা হলো সাম্য, সহমর্মিতা ও ত্যাগের মানসিকতা গড়ে তোলা। কোরবানির পশুর মাংস আত্মীয়স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের মাঝে বিতরণের মাধ্যমে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়।”
শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি—এই প্রত্যাশা করছি। ঈদ মোবারক।”