1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুষ্টিয়ার খোকসায় বালু ভরা ডাম্প ট্রাক-যাত্রী বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

কুষ্টিয়ার খোকসায় বালু ভরা ডাম্প ট্রাক-যাত্রী বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২২

(আব্দুর রহমান : স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বালু ভরা ডাম্প ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ৩। ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

শনিবার (২৩ মে) রাত আনুমানিক ১১:৩০ মিনিটে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রায় ৫০ যাত্রী বহনকারী একটি তানহা পরিবহণ বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। পথে ভ্যান বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালু ভরা ডাম্প ট্রাকের সাথে বাসটির ধাক্কা। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বালু ভরা ট্রাকটি তীব্র গতিতে যাচ্ছিল। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে জোর করে বাসটিকে ধাক্কা দেয়, ফলে বাসটি খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেছে স্থানীয়রা। জরুরী বিভাগের চিকিৎসকরা তাদের দুজনকে মৃত ঘোষণা করেছেন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে আরেক ছাত্রের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামে এক ছাত্রের পরিচয় নিশ্চিত করা হয়েছে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে। নিহত অন্য দুজন ব্যক্তির পরিচয় অবিলম্বে জানা যায়নি।

এ প্রসঙ্গে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান, ভ্যান রক্ষা করতে গিয়ে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এর ফলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুল হক বলেন, দুই জন নিহত ও ২০ জন আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। গুরুতর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর এক নারীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

খোকসা সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন। এদের মধ্যে ৩ জন মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট