1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে হাঁস পালকের মৃত্যু। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে হাঁস পালকের মৃত্যু।

সাইফুল আলম। প্রতিনিধি দোয়ারাবাজা উপজেলা সুনামগঞ্জ ।
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

 

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামে এক হাঁস পালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।

‎মৃত্য শফিক মিয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত্য বিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন ও হাওরে হাঁস চরানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শফিক মিয়া সুড়িরগাঁও হাওরে হাঁস ছড়াতে যান। এসময় আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয় এবং কিছুক্ষণ পর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন করে।

‎এদিকে শফিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শফিক মিয়া ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট