1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
১২ নং তিতপল্ল্যা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

১২ নং তিতপল্ল্যা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ

জামালপুর জেলা প্রতিনিধি।। মোঃ আজাদ হোসেন নিপুঃ-
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ১২ নং তিতপল্ল্যা ইউনিয়ন পরিষদে। শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চলতি বরাদ্দে মোট ৫০৮০টি ভিজিএফ কার্ড অনুমোদন করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সম্ভাব্য ২৫০০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে উপকারভোগীদের দীর্ঘ সারি থাকলেও সার্বিক ব্যবস্থাপনা ছিল শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সোহাগ মিয়া, প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ ফয়জুর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি শামসুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী এবং এমপি মহোদয়ের প্রতিনিধি মোঃ লুকমান হোসেন লুটন।
উপস্থিত অতিথিরা বলেন, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের হাতে সঠিকভাবে ভিজিএফ চাল পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি ছাড়াই উপকারভোগীদের মাঝে চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট