1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে চেতনানাশক হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে চেতনানাশক হালুয়াসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

​জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে দেশব্যাপী সক্রিয় অজ্ঞান পার্টি বা মলম পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
​শনিবার (২২ মে) ভোরে মাদারীপুর নতুন শহরের ‘হোটেল জাহিদ (আবাসিক)’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন ভোলার মো. কালাম হোসেন (৫৪), গোপালগঞ্জের মো. জাহাঙ্গীর মোল্লা (৪৯) এবং মাদারীপুরের মো. জাকির হাওলাদার (৫০)। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিষাক্ত চেতনানাশক চটচটে হালুয়া, চেতনানাশক ট্যাবলেট, হালুয়া তৈরির জন্য মধু ও কেমিক্যাল এবং লুণ্ঠিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​ডিবি পুলিশ জানায়, এই চক্রটি মূলত আসন্ন কোরবানির ঈদকে লক্ষ্য করে পশুর হাটের ব্যবসায়ী ও দূরপাল্লার বাসের যাত্রীদের টার্গেট করতো। সুকৌশলে আলাপ জমিয়ে এবং সখ্যতা তৈরি করে তারা টার্গেট করা ব্যক্তিকে বিষাক্ত হালুয়া খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতো।
​পুলিশি রেকর্ডে দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে ৯টি, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে ৭টি এবং জাকির হাওলাদারের বিরুদ্ধে ৪টি মামলার হদিস পাওয়া গেছে।
​এই চক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরণের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট