1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারে আদালত চত্বর এলাকায় গুলি, বিএনপি নেতাসহ আহত ৪, অস্ত্রসহ আটক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারে আদালত চত্বর এলাকায় গুলি, বিএনপি নেতাসহ আহত ৪, অস্ত্রসহ আটক ১

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 

কক্সবাজার আদালত চত্বর এলাকায় প্রকাশ্যে এগুলির ঘটনা ঘটেছে এতে স্বেচ্ছাসেবক দলের নেতা সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রোববার (২৪মে) ২০২৬ বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা দায়রা ও জজ-২ আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন – মহিউদ্দিন ও রনি দুই জন স্বেচ্ছাসেবক দলেনেতা । এই ছাড়া আরও দুই জন আহত হয়েছেন । তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার আরও কয়েকজন সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষ করে আদালত প্রাঙ্গন থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত চত্বর এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থীও সাধারণ মানুষের মধ্যে।
ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান নিশ্চিত করেছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র তাজা গুলি উদ্ধার করা হয়েছে । হামলার পিছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট