1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এ সময় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার কেবল আর্থিক সহায়তা নয়, বরং তাদের পরিশ্রম ও দায়িত্ববোধের প্রতি সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই উদ্যোগ পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের আনন্দ বাড়ানোর পাশাপাশি তাদের কাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হলেও রাজশাহী মহানগরীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, ঈদের দিন নিজে মাঠে থেকে কার্যক্রম তদারকি করবেন।
তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। এছাড়া পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরিচ্ছন্নতাকর্মী সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এই অর্থ দিয়ে পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করতে পারবেন বলে জানান তারা।

পরিচ্ছন্নতাকর্মী রুমন আলী বলেন, ঈদের আগে এই সহায়তা পেয়ে পরিবারের আনন্দ আরও বেড়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
হাশেম আলী নামের আরেক পরিচ্ছন্নতাকর্মী বলেন, দীর্ঘ ১৫ বছরের চাকরি জীবনে এর আগে এমন ঈদ উপহার পাননি। তিনি বলেন, এই অর্থ পরিবারের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং সন্তানদের জন্য নতুন পোশাক কিনতে পারবেন।
পরিচ্ছন্নতাকর্মী মোঃ সাইফুল ইসলাম বলেন, এই সহায়তা শুধু অর্থ নয়, তাদের কাজের স্বীকৃতি। তিনি জানান, নগরী পরিচ্ছন্ন রাখতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সবাই একযোগে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন। এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট