
ভোলার সদর থানাধীন গরানিবাড়ি সংলগ্ন এলাকায় আজ ২৫ মে ২০২৬ সোমবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
আসামীর
মোঃ মনির হোসেন (৩৫) পিতাঃ মোঃ উমর ফারুক
গ্রামঃ দক্ষিণ চরনোয়াবাদ, ৮নং ওয়ার্ড,
ডাকঘরঃ চরনোয়াবাদ,
থানাঃ ভোলা সদর,
জেলাঃ ভোলা