1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকার ধামরাই ৬৮০ পরিবারকে ঈদ উপহার হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ঢাকার ধামরাই ৬৮০ পরিবারকে ঈদ উপহার হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

 

ঢাকার ধামরাই উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ে ৬৮০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ দুই হাজার পাঁচশত টাকা করে বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি ধামরাই উপজেলার একটি নির্ধারিত স্থানে আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সরিয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেত্র বৃন্দকে আরো বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবার কষ্টে দিনযাপন করছে। এমন সহায়তা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি ঢাকা ২০ ধামরাইয়ের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, ঈদের আনন্দ ধনী-গরীব সবার জন্য। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় ইউএনও আবদুল্লাহ আল মামুন মানবিক সহায়তা কার্যক্রমে প্রশংসা করে বলেন, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠান শেষে উপকার ভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে অনেক পরিবার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট