
লোহাগাড়া আধুনগর স্টেশনের দক্ষিণ পাশে আধুনগর ইউনিয়ন পরিষদের মাঠে এক বিশাল কোরবানির পশুর গরু ছাগলের বাজার
চামড়ার আড়তে শৃঙ্খলা ও ব্যবসা তদারকিতে প্রশাসনের কড়া নজর, উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাজমুল মোস্তাফা আমিন
লোহাগাড়া সদর উপজেলা আধুনগর স্টেশনের দক্ষিণ পাশে আধুনগর ইউনিয়ন পরিষদের মাঠে এক বিশাল জমজমাট গরু ও ছাগলের বাজার পরিদর্শন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও সাতকানিয়া লোহাগাড়া ১৫ আসনের এমপি জননেতা জনাব নাজমুল মোস্তাফা আমিন। কোরবানির ঈদকে সামনে রেখে গরু ও ছাগলের বাজারের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, গরু ও ছাগলের এবং ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা সরেজমিনে ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকালে নাজমুল মোস্তাফা আমিন পক্ষ থেকে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত দালালি বন্ধ এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ সময় বাজারজুড়ে নাজমুল মোস্তাফা আমিন উপস্থিতিতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ১ নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী । তিনি বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।
স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে আধুনগর স্টেশনের দক্ষিণ পাশে আধুনগর ইউনিয়ন পরিষদের মাঠে গরু ও ছাগলের বাজার। প্রশাসনের সরাসরি তদারকিতে বাজারে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলেও আশা করছেন তারা।