1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৫ এর বিশেষ ব্যবস্থা, মাঠে কঠোর নজরদারি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ঈদযাত্রা ও পশুর হাটে নিরাপত্তায় র‍্যাব-৫ এর বিশেষ ব্যবস্থা, মাঠে কঠোর নজরদারি

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত, পশুর হাটের সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৫, রাজশাহী। এ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন র‍্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান, পিএসসি।
তিনি জানান, ঈদকে সামনে রেখে রাজশাহী মহানগরীসহ র‍্যাব-৫ এর দায়িত্বপূর্ণ পাঁচটি জেলা—রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় র‍্যাবের নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে ডাকাতি, ছিনতাই, চুরি, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
র‍্যাব-৫ জানায়, ঈদকে ঘিরে পশুর হাটগুলোতেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। বিশেষ করে রাজশাহীর সিটি হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ছিনতাই, চাঁদাবাজি, জাল টাকা লেনদেন, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি হাট এলাকায় টাকা শনাক্তকারী মেশিন স্থাপন ও পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান তীব্র গরম ও জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় রেখে পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জন্য র‍্যাব-৫ এর তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সেখানে প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন।

পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করার আহ্বান জানিয়ে সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পবিত্র ঈদ-উল-আযহা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে র‍্যাব-৫ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট পরিচালনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গুজব ছড়ানো হলে তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিম কাজ করছে।
র‍্যাব-৫ এর পক্ষ থেকে বলা হয়, ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট