
২৬ মে ২০২৬ ইং।
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটা জোর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র কন্যা সন্তান সহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ ( ২৬ মে) বাটা জোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী তাজ পরিবহন নামের একটি বাস তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন-বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোহাম্মদ ফিরোজ মাহমুদ (৩৬), তার স্ত্রী মুনিরা বেগম এবং তাদের একমাত্র কন্যা জান্নাত আক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, তাজ পরিবহনের দ্রুতগামী বাসটি বাটা জোর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘরোনার স্থলে ই একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজুর অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঘরমুখী সাধারণ মানুষ কিলোমিটারের পর কিলোমিটার জোরে দীর্ঘ যানজটে আটকা পড়েছেন। তীব্র গরম ও যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।