1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মিরপুর উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ।

(আঃ রহমান স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুরের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ৭টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

ঈদকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত অসহায় নারী-পুরুষদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপকারভোগীরা এমপি আব্দুল গফুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রতিবছরের ন্যায় এবারও ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এমপি আব্দুল গফুর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নগদ অর্থ সহায়তা পেয়ে অনেক পরিবার ঈদের কেনাকাটা ও প্রয়োজনীয় খরচ মেটাতে কিছুটা স্বস্তি পাবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ এবং এমপি আব্দুল গফুর সবসময় মানবিক কর্মকাণ্ডে এগিয়ে থাকেন।

নগদ অর্থ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে বলেন, “ঈদের আগে এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপহার। এতে আমাদের পরিবার নিয়ে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করা সহজ হবে।”

মানবিক ও জনকল্যাণমূলক এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট