1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে ভাগনার ছুরিকাঘাতে খালা নিহত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে ভাগনার ছুরিকাঘাতে খালা নিহত।

সাইফুল আলম। প্রতিনিধি দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুমবন্দ গ্রামে পারিবারিক কলহের জেরে ভাগনার ছুরিকাঘাতে শিল্পী বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত শিল্পী বেগম অভিযুক্ত সুজন মিয়ার খালা বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই দোয়ারাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন— একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও নিহতের ভাগনা সুজন মিয়া (২২), বিল্লাল হোসেনের স্ত্রী এবং নিহতের বড় বোন মোছাঃ হাছিনা বেগম (৪৮) ও ভাগনি তনিমা বেগম (১৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের নানা মৃত্য খোয়াজ আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন। রবিবার বিকেলে চা খাওয়াকে কেন্দ্র করে নানি ফালানি বেগমের (৬০) সঙ্গে নাতি-নাতনি ও মেয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফালানি বেগম লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনা জানতে পেরে ফালানি বেগমের মেয়ে শিল্পী বেগম তাকে নিজের স্বামীর বাড়ি জালালপুর গ্রামে নিয়ে যান। পরদিন সোমবার আত্মীয়স্বজনরা বিষয়টি নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় সুজন মিয়া ধারালো চাকু দিয়ে খালা শিল্পী বেগমের ডান পাঁজরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত শিল্পী বেগম ও ফালানি বেগমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী নজরুল ইসলাম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান শুরু করে। রাতেই অভিযান চালিয়ে মামলার অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট