
সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে
মোঃ আবদুল মোতকলেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–
সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩/০৬/২০২৬ইং তারিখে সিআর গ্রেফতারী ০১টি সাজা সিআর ও ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন, পৃথক ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১ জন এবং ধর্তব্য অপরাধ নিবারণমূলক ব্যবস্থা হিসেবে ফৌ: কা: বি: ১৫১ ধারা মোতাবেক ০৩ জনসহ সর্বমোট ০৫ জন গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন মহোদয়ের প্রয়োজনীয় দিক নির্দেশনায় জনাব, আব্দুর রহিম সরকার, অফিসার ইনচার্জ, সেনবাগ থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিরস্ত্র)/তরুন কান্তি শর্মা, এএসআই(নিরস্ত্র)/মোঃ জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ ০১টি সাজা সিআর ও ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী-০১। শাহজাহান(সুমন), পিতা-মোঃ ইসহাক, সাং-পরিকোট, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, এসআই(নিরস্ত্র)/নির্মল চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স সহ ০১টি সিআর পরোয়ানাভুক্ত আসামী ০২। মোঃ মনির হোসেন, পিতা-আলী মাষ্টার, সাং-পদুয়া, গাজিরহাট, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীকে, এসআই(নিরস্ত্র)/মোঃ মনির মিয়া সঙ্গীয় ফোর্স সহ ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক আসামী-০৩। কোরবান আলী রুবেল(২৯), পিতা-মোঃ মুনাফ খান, ০৪। শাহাদাত হোসেন(২৪), পিতা-মৃত জালাল আহম্মেদ, সাং-জগৎপুর, জাবেদ আলীর নতুন বাড়ি, থানা-দাগন ভূঞাঁ, জেলা-ফেনী, ০৫। মোঃ সাকিব(১৯), পিতা-মোঃ মঞ্জুর, সাং-ডুমরুরয়া হাজারী বাড়ি, থানা- সেনবাগ, জেলা-নোয়াখালীদেরকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।