1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জব্দ

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যৌথ অভিযানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ করা হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও মাওয়া কোস্ট গার্ডের যৌথ টিম বুধবার (৩ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব রেণু উদ্ধার করে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এ সময় চট্টগ্রাম থেকে বাগেরহাটগামী একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ বাগদা রেণু উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়,জব্দ করা রেণুর পরিমাণ প্রায় ২২ লাখ পিস,যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১০ লাখ টাকা।অবৈধভাবে পরিবহন করা এসব রেণু প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো:রেজাউল ইসলাম বলেন, জব্দকৃত বাগদা রেণু পরবর্তীতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে,যাতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা পায়।তিনি আরও জানান,ট্রাকে অবৈধ রেণু বহনের ঘটনায় চালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।প্রাথমিক তদন্ত শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,অবৈধভাবে বাগদা রেণু আহরণ ও পরিবহন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।মৎস্যসম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।স্থানীয়দের মতে,পদ্মা সেতু ও আশপাশের এলাকায় প্রশাসনের নিয়মিত নজরদারি অবৈধ মৎস্য শিকার ও রেণু পাচার প্রতিরোধে ইতিবাচক প্রভাব ফেলছে। অভিযানের ফলে মৎস্যসম্পদ রক্ষায় সরকারের কঠোর অবস্থানেরও প্রতিফলন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট