1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) ঃ

বরিশাল প্রতিনিধি :সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম শ্রদ্ধেয় মহাপুরুষ ত্রৈলঙ্গস্বামী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৪৩৩তম তিরোধান দিবস বরিশালের বাবুগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

এ উপলক্ষে বাবুগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন, প্রসাদ বিতরণ এবং ভক্তদের মিলনমেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা মানবপ্রেম, সত্য, ন্যায় ও সেবার আদর্শে জীবন পরিচালনার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর জীবনাদর্শ বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী বাবা ১১৩৭ বঙ্গাব্দ (১৭৩০ খ্রিস্টাব্দ) সালে ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্তের হৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে ১২৯৭ বঙ্গাব্দ (১৮৯০ খ্রিস্টাব্দ) সালে নারায়ণগঞ্জ জেলার বারদীতে তিনি তিরোধান করেন।

তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভক্তরা লোকনাথ ব্রহ্মচারী বাবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বাবুগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী লোকনাথ মন্দির কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানে মুহাম্মদ জহির মোঃ জলিল বিশেষ প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট