1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মা দ ক বিরোধী অভিযানে নারীসহ ২  গ্রে প্তা র তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার সেনবাগে এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাঁশখালীতে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আলোচনা সভা কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু, আ হ ত ৪। ছেলেদের হাতে মোবাইল নয়, বল তুলে দিন; সমাজ বদলে যাবে! মীরসরাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালিত ভক্তদের ঢল হবিগঞ্জে চরম বর্বরতা তালাক দেওয়ায় নারী শ্রমিকের মুখ এসিডে ঝলসে দিল সাবেক স্বামী, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি

ভিডিও সংবাদ 👇👇

তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার

এস এম আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার,শিবচর (মাদারীপুর):

ঈদ-পরবর্তী সময়ে সারাদেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, পরিবহন কর্মী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ যেন আরও বেড়ে গেছে। অসহনীয় গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর, সূর্যনগরসহ শিবচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে দিনব্যাপী পথচারী, যাত্রী, পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। প্রচণ্ড রোদে চলাচলরত শত শত মানুষ এই উদ্যোগে স্বস্তি ও প্রশান্তি লাভ করেন।
শরবত গ্রহণকারী অনেক পথচারী জানান, প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যেন নতুন করে প্রাণ ফিরিয়ে দেয়। তারা বলেন, রাজনৈতিক নেতারা যদি এভাবেই মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান, তাহলে সাধারণ মানুষ প্রকৃত উপকার পাবে। এ সময় তারা সোহেল রানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উদ্যোক্তা সোহেল রানা বলেন, “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। মানবিক দায়িত্ববোধ থেকেই এই ক্ষুদ্র আয়োজন। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমার পরিশ্রম সার্থক। জনগণের কল্যাণে সবসময় পাশে থাকতে চাই।”
স্থানীয়দের মতে, সোহেল রানা শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নন, বরং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছেন। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করে থাকেন।
জনগণের প্রতি তার আন্তরিকতা, সহমর্মিতা ও সেবামূলক মনোভাব তাকে একজন মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তীব্র গরমে ঠান্ডা শরবত বিতরণের এই উদ্যোগও সেই মানবিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট