1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক।

মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সদ্য ঘোষিত ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে দ্বিতীয় বারের মতো সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা-দাউদকান্দির কৃতি সন্তান মামুন হোসেন ভূঁইয়া। মামুন হোসেন ভূইয়ার এই অর্জনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার পারভেজ শিমুল এক বিবৃতিতে মামুন হোসেন ভূঁইয়া ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানান।
তিনি বলেন, মামুন হোসেন ভূঁইয়ার বলিষ্ঠ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা দলকে আরও শক্তিশালী করবে।
মামুন হোসেন ভূঁইয়া ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সক্রিয় হন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন কালে তিনি অসংখ্য ছাত্র দল কর্মী গড়ে তোলেন।

রাজ পথের আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। দলের কর্মসূচি বাস্তবায়নের পথে বহুবার মামলা, হামলা ও কারা বাসের শিকার হয়েছেন। তার রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় ত্যাগ ও সংগ্রামের স্বাক্ষ্য বহন করে।

দলের প্রতি আনুগত্য ও মূল্যায়ন নিজের প্রতিক্রিয়ায় মামুন হোসেন ভূঁইয়া বলেন, দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে তাকে যে মূল্যায়ন করা হয়েছে, তার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব,তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।

তিনি দলের প্রতি নিজের দায়বদ্ধতা ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সামাজিক ও রাজনৈতিক গুরুত্বে
মামুন হোসেন ভূঁইয়ার পুনঃনির্বাচন কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং কুমিল্লা-দাউদকান্দি তথা বৃহত্তর কুমিল্লা অঞ্চলের জন্য গর্বের বিষয়।

তার নেতৃত্বে যুব দল আরও সুসংগঠিত হবে এবং তরুণ প্রজন্মকে রাজনৈতিক ভাবে সচেতন ও সক্রিয় করতে ভূমিকা রাখবে বলে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান্দিনা উপজেলা শাখার পক্ষ থেকে মামুন হোসেন ভূঁইয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট