1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক। মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা।

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৬ জুন ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইজলামারী বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১০৬৬-এর প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বন্ধুরচর এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।
এরপর রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বড়াইবাড়ী বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১০৬৮/২-এস-এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলিয়ারচর এলাকা থেকে আরও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মদ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানিয়েছে, বিজিবির ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট