1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাবাদে মূল গেইটের তালা ভেঙ্গে বসতঘরে চু রি! নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকার রৌমারী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত নৌকা জ ব্দ আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক। মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক।

ভিডিও সংবাদ 👇👇

আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন ভাই-কে ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির আগামী কমিটিতে সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা মো. আনোয়ার হোসেনকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। প্রায় ৩০ বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে তিনি এলাকায় একজন পরিচিত রাজনৈতিক সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জানা যায়, সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রজীবনে। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মোহাম্মদপুর রামন্দ মডেল হাই স্কুল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আওতাভুক্ত সম্পাদক হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ১৯৯৬ সালে সেনবাগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। পরে তিনি যুবদলের রাজনীতিতে যুক্ত হয়ে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এরপর ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত সেনবাগ উপজেলা বিএনপির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত আহমদপুর ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেন।
একই সময়ে ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন কালে পুলিশ এবং সেনাবাহিনীর হাতে হেনস্থা হলে পুলিশের নির্যাতন থেকে বাঁচতে দৌড় দিলে হার্ট অ্যাটাক হয়ে হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন, প্রায় তিন লক্ষ টাকা চিকিৎসা ব্যয় করে আল্লাহর রহমতে নিজের জীবন ফিরিয়ে পায়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণতান্ত্রিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে মো. আনোয়ার হোসেন আজ তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। আগামী ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে বলে তাদের বিশ্বাস।
তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্য নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে মো. আনোয়ার হোসেন ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে একজন যোগ্য ও শক্তিশালী প্রার্থী।
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড ও সংশ্লিষ্ট কমিটির উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট