1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
র‌্যাব-১২ এর অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আ সা মি গ্রে ফ তা র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াংশু স্টোরেজ ব্যাটারি (বিডি) কোম্পানি লিমিটেড জরিমানা। লক্ষ্মীপুরে জনসাধারণের চলাচলের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ ব্যবসায়ীকে জরিমানা, অবৈধ স্থাপনা উচ্ছেদ আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রে নাড়ী সদস্য সহ আ ট ক ৩ জন। বিশ্বমঞ্চে নতুনের কেতন ২০২৬ বিশ্বকাপে প্রথমবার মাঠ কাঁপাবেন যে ১০ ফুটবল তারকা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বি রু দ্ধে মা ম লা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের বাম্পার ফলনের বার্তা, নাগেশ্বরীতে ব্র্যাক সিডের কৃষক কর্মশালা ঢাকার ধামরাই পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক এক কর্মশালার আয়োজন কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে নাবালিকাকে জোরপূর্বক ধ র্ষ ণে র চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা আসামিকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ ধামরাইয়ে ডিবি পুলিশের চিরুনি অভিযান দুই মাদক কারবারি গ্রেফতার, এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণা শিবচরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত আসফ-এর ঈদ পুনর্মিলনীতে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাবার ও উপহার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

র‌্যাব-১২ এর অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আ সা মি গ্রে ফ তা র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

র‌্যাব-১২ এর অভিযানে ধর্ষণের চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার।

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শনিবার (৭ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বগুড়া জেলার শাজাহানপুর থানার শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বগুড়া জেলার নন্দীগ্রাম থানার গোছন গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে। তিনি নন্দীগ্রাম থানার একটি ধর্ষণের চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১০) স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের মুদি দোকান ভিকটিমের বাড়ির পাশে হওয়ায় সে প্রায় এক মাস ধরে শিশুটিকে বিনা টাকায় খাবার দিত। গত ১৯ মার্চ দুপুরে নতুন জামা ও মেহেদী দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট