1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । মির্জাপুরে মুদি দোকানে ই য়া বা সহ নারী গ্রে ফ তা র রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ: সরকারি ভাবে ‘নাদাবী’ দাবি প্রবাসী আইয়ুব খানের মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে ঢাকার ধামরাই উপজেলায় কালামপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর সম্পদ নিয়ে জনমনে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের

ভিডিও সংবাদ 👇👇

মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

সৈয়দ আল রাজী জোহা, পিরোজপুর প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬।
রবিবার (৭ জুন) পিরোজপুর পিটিআই প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিটিআই পিরোজপুরের সুপারিন্টেন্ডেন্ট চিত্ত রঞ্জন দত্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান।
এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে, নেতৃত্বের গুণাবলি বিকশিত করে এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার স্বাক্ষর রাখে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট