1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । মির্জাপুরে মুদি দোকানে ই য়া বা সহ নারী গ্রে ফ তা র রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ: সরকারি ভাবে ‘নাদাবী’ দাবি প্রবাসী আইয়ুব খানের মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে ঢাকার ধামরাই উপজেলায় কালামপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের এক কর্মচারীর সম্পদ নিয়ে জনমনে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মহানগরীতে এক এসএসসি পরীক্ষার্থী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে নগরীর মতিহার থানার কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম নন্দিনী ঘোষ। তিনি স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবহারিক পরীক্ষার খাতা প্রস্তুত করার কাজে রোববার দুপুরে বিদ্যালয়ে গিয়েছিলেন নন্দিনী। প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নেয়। পরে ওই ব্যক্তি হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় শনাক্তে কাজ করছেন।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট