1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আ ট ক ৪সদস্য রাজশাহী দুর্গাপুরে ইট ভর্তি ট্রলি চাপা’য় শিশুটি জীবনের সঙ্গে যুদ্ধ করছে। শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । মির্জাপুরে মুদি দোকানে ই য়া বা সহ নারী গ্রে ফ তা র রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ: সরকারি ভাবে ‘নাদাবী’ দাবি প্রবাসী আইয়ুব খানের মেধা ও সৃজনশীলতা বিকাশে পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ।
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জনাব শরীফা হক, বিভাগীয় কমিশনার, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

অত্যন্ত সফল ও গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব‍্যাপক প্রশংসিত হয়েছে । তিনি মনে করেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর ।

নিভৃতচারী শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে—রাষ্ট্র তার পাশে আছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন সারাদেশে বিস্তৃত হবে —এই আশা রাখেন জেলার বিদ্যানুরাগী জেলা প্রশাসক জনাব শরীফা হক ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট