1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আ ট ক ৪সদস্য - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত মেধা ও সৃজনশীলতা বিকাশে নরসিংদী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬। ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং নজরুল-হেমায়েত চক্রের বিচার দাবিতে মানববন্ধন। রৌমারীতে বিজিবির অভিযানে ৪৮০ পিস ভারতীয় ই য়া বা সহ আ ট ক ১ ‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আ ট ক ৪সদস্য রাজশাহী দুর্গাপুরে ইট ভর্তি ট্রলি চাপা’য় শিশুটি জীবনের সঙ্গে যুদ্ধ করছে। শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । মির্জাপুরে মুদি দোকানে ই য়া বা সহ নারী গ্রে ফ তা র

ভিডিও সংবাদ 👇👇

‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আ ট ক ৪সদস্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আটক ৪সদস্য

মোঃসেলিম রেজা।
উপজেলা, প্রতিনিধি,
ডুমুরিয়া, খুলনা।

‎সাতক্ষীরার তালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক।
‎গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তালা থানা পুলিশ উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
‎গ্রেফতারকৃতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪), বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং তালার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)।
‎গ্রেপ্তারকৃতদের মধ্যে সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক বলে জানানো হয়েছে।
‎তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সীমানা উপজেলার খেশরার কলাগাছিতে সীমানা পিলার কেনা-বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎তিনি আরোও জানান, ভোলানাথের বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখা পিলারটি লুকিয়ে রাখা হয়েছিল। চক্রের ‘বিশেষজ্ঞ’ সদস্যরা পিলারটি পরীক্ষা করার জন্য মাটি খুঁড়ে বের করার সময় পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় পিলারের পাশাপাশি একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
‎পুলিশ জানায়, গ্রেফতার হওয়া যাদব সরকার দাবি করেছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন
‎এদিকে সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট