
আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা
অদ্য ১০ জুন ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজীদ-বিন-আখন্দ এর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে আগত সেবাপ্রত্যাশী নাগরিকদের বিভিন্ন অভিযোগ, সমস্যা, পরামর্শ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করা হয়। উত্থাপিত বিষয়সমূহের দ্রুত, কার্যকর ও জনবান্ধব সমাধান নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, জনদুর্ভোগ লাঘব করা এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
“জনগণের কল্যাণে, জনগণের পাশে” — এই প্রত্যয় নিয়ে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।