1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ

ভিডিও সংবাদ 👇👇

​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার ঢাকা

ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধকে পথরোধ করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ১০ জুন (বুধবার) বিকেলে ধামরাই থানার বাইশাকান্দা ইউনিয়নের পাইছাইল গ্রামে এই ঘটনা ঘটে।
​এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মো: নান্নু বেপারীর (৬৫) কন্যা নুরুন্নাহার বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, পাইছাইল গ্রামের বাসিন্দা মো: জয়ধর আলী (৫৮), মো: কুব্বত আলী (৫০), আবু বকর সিদ্দিক (২৭), রফিকুল ইসলাম (২৬) ও রমিজুল ইসলাম (২৮) দীর্ঘ দিন ধরে নুরুন্নাহারের বসতবাড়ির সম্পত্তির পূর্বাংশ জোরপূর্বক দখল করার পাঁয়তারা করে আসছিল। এতে বাধা দিলে বিবাদীগণ নুরুন্নাহার ও তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সুরাহা মেলেনি।
​এরই ধারাবাহিকতায় গত ১০ জুন বিকেল অনুমান ৪ ঘটিকার সময় নুরুন্নাহারের পিতা মো: নান্নু বেপারী পাইছাইল জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ওত পেতে থাকা বিবাদীগণ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। এ সময় তারা বৃদ্ধ নান্নু বেপারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারমুখী হয়ে তেড়ে আসে। দাবি করা জমি ছেড়ে না দিলে তাকে ও তার পরিবারের সকল সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
​অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাদী নুরুন্নাহার জানান, “বিবাদীগণ অত্যন্ত প্রভাবশালী এবং দাঙ্গাবাজ প্রকৃতির। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাই।”
​ধামরাই থানা পুলিশ জানায়, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট