1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরের ডাসারে কথিত মা দ ক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মা ম লা দায়েরে প্রতিবাদ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসারে কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও মিথ্যা মামলা দায়েরে প্রতিবাদ মিছিল

উজ্জ্বল মন্ডল
কালকিনি, মাদারীপুর।

মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন গোপালপুর ইউনিয়নের পশ্চিম পুয়ালী গ্রামের কথিত মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান (ইরান) আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১/০৬/২৬ ইং) বিকেলে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী সকলে এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলমান থাকায় যুবসমাজ আজ ধ্বংসের মুখে যার প্রভাবে সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মানববন্ধনে অংশ নেয়া জনগণের দাবী, কথিত মাদক ব্যবসায়ী জাহিদুল হাসান ও সহযোগীদের মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় নজরুল মুন্সি, শাহিন হাওলাদার, রিপন ফকির, বুলেট মাতুব্বর, সামাদ খান, নিরব মাতুব্বর, হামজা মাতুব্বর ও সোহাগ ফকির নামে কয়েকজন গণ্যমান্য ও নিরীহ ব্যাক্তির বিরুদ্ধে মাদারীপুর আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করে ভুক্তভোগীদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, আলেম সমাজ এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ বাসস্থানের পরিবেশ সুনিশ্চিত করা এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষভাগে সর্বস্তরের জনতা একটি প্রতিবাদ মিছিল করে উক্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধনে উল্লেখিত মাদক ব্যাবসায়ী জাহিদুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন না ধরায় আনিত অভিযোগ সম্পর্কে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে এই প্রতিবেদকের অনুসন্ধান চলমান রয়েছে।

আয়োজিত প্রতিবাদ সভার বিষয়ে ডাসার থানার সেকেন্ড অফিসার জানান, মানববন্ধন ও প্রতিবাদ সভায় উল্লেখিত বিষয় সমূহ সম্পর্কে থানা পুলিশ অবগত নন। লিখিত অভিযোগ পেলে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে প্রশাসনের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট