1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি,
লতিফুল নয়নফারাজী

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও রংপুর সামাজিক বন বিভাগের উলিপুর বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০টি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈবনে আবু সাঈদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আলীসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের এ বৃহৎ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, “আজ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরিবেশ সুরক্ষায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট