1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন স্থানে মা দ ক বিরোধী অভিযানে অব্যাহত আছে । হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা রৌমারীতে ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে না করায় মা ম লা লৌহজংয়ে যুবক গ্রে প্তা র রাজশাহীর আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাসযোগ্য, আধুনিক ও দুর্নীতিমুক্ত রাজশাহী গড়তে কাজ করবে আরডিএ: চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মাদকমুক্ত ধলাপাড়া ইউনিয়ন গড়তে এলাকাবাসী সামাজিক প্রতিরোধের ডাক ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৩ (তিন) জন ছি ন তা ইকারী/ডা কা ত দলের সদস্য গ্রে ফ তা র। যশোরের শার্শায় গৃহবধূকে গ ণ ন ধ র্ষ ণ: মা ম লা দায়েরের ২ ঘণ্টার মধ্যে ৩ ধ র্ষ ক গ্রে ফ তা র। শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজার সংলগ্ন প্রধান সড়কে স্থাপিত একটি সরকারি সৌরচালিত স্ট্রিট লাইটের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কের পাশে স্থাপন করা হয়েছিল সৌরচালিত স্ট্রিট লাইটটি। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে দুর্বৃত্তরা লাইটের এলইডি ইউনিট ও প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। বর্তমানে খুঁটি ও সোলার প্যানেল থাকলেও আলো জ্বালানোর মূল অংশটি নেই।এলাকাবাসী জানান, গোবিন্দপুর বাজারের সঙ্গে প্রধান সড়কের সংযোগস্থল হওয়ায় দিন-রাত অসংখ্য মানুষ এ পথ ব্যবহার করেন। সৌরবাতিটি সচল থাকায় রাতে পথচারী ও যানবাহনের চলাচল নিরাপদ ছিল। কিন্তু যন্ত্রাংশ চুরির পর থেকে সড়কের ওই অংশ অন্ধকারে ডুবে থাকায় দুর্ঘটনা ও অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা বেড়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি সম্পদ চুরি শুধু আর্থিক ক্ষতিই নয়, জনস্বার্থেরও বড় ক্ষতি। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত সৌরবাতিটি পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট